গত ২৬ সেপ্টেম্বর ২০২৬, শনিবার আমাদের 'বাংলাদেশ সার্ভেয়ার (আমিন) সমিতি'র জন্য একটি ঐতিহাসিক ও আনন্দের দিন ছিল। দীর্ঘ অপেক্ষার পর আমরা সম্প্রতি বাংলাদেশ সরকারের কাছ থেকে জাতীয়ভাবে নিবন্ধনের (নিবন্ধন নং: S-১৫২৪৫/২০২৬) স্বীকৃতি লাভ করেছি। এই আনন্দঘন মুহূর্তটি উদযাপন করতে এবং আমাদের আগামী দিনের পথচলা নির্ধারণ করতে ঢাকার শাহবাগে অবস্থিত বাংলাদেশ জাতীয় জাদুঘরের কেন্দ্রীয় অডিটোরিয়ামে আমরা এক বর্ণাঢ্য মহাসম্মেলনের আয়োজন করি।

মঞ্চ ব্যানার
অপেক্ষার প্রহর: অনুষ্ঠান শুরু হওয়ার আগে আমাদের সাজানো মঞ্চ

পিছনে ফিরে তাকালে মনে পড়ে, গত ২৩ নভেম্বর ২০২৪ তারিখে মো. রিমন খান-এর নেতৃত্বে মাত্র ৩৭০ সদস্যের একটি আহ্বায়ক কমিটির মাধ্যমে আমাদের যে পথচলা শুরু হয়েছিল, তা আজ এক বিশাল পরিবারে রূপ নিয়েছে। গত ১৬ই আগস্ট ২০২৬ তারিখে সরকারি নিবন্ধন পাওয়ার পরপরই আমরা সিদ্ধান্ত নিই—এই বিশাল অর্জনটি জাতীয় পর্যায়ে উদযাপন করার। সেই লক্ষ্যেই জাতীয় জাদুঘর কর্তৃপক্ষের সহযোগিতায় এই মহাসম্মেলনের ডাক দেওয়া হয়।

সভাপতির বক্তব্য
সমিতির ভবিষ্যৎ রূপরেখা নিয়ে কথা বলছেন সভাপতি জনাব মোঃ রিমন খান

পবিত্র কোরআন তেলাওয়াত ও সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে আমাদের অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ যুব উন্নয়ন অধিদপ্তরের অবসরপ্রাপ্ত উপপরিচালক জনাব আমির আজম এবং বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের অবসরপ্রাপ্ত আবহাওয়াবিদ জনাব আলী আকবর উপস্থিত থেকে আমাদের উৎসাহিত করেছেন। সমিতির সাধারণ সম্পাদকসহ সিভিল কোর্ট কমিশনার ও অন্যান্য সদস্যরা আমাদের পেশাকে কীভাবে আরও যুগোপযোগী ও আধুনিক করা যায়, সে বিষয়ে চমৎকার সব দিকনির্দেশনা দিয়েছেন।

দর্শকদের ছবি
সারা দেশ থেকে আসা আমাদের প্রাণবন্ত সদস্যদের একাংশ

অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে সমিতির সভাপতি মোহাম্মদ রিমন খান আমাদের আগামী দিনের স্বপ্নের কথা তুলে ধরেন। সার্ভে পেশাকে আধুনিক প্রযুক্তিনির্ভর করা এবং জেলা ও উপজেলা পর্যায়ে শক্তিশালী কমিটি গঠনের মাধ্যমে এই পেশার মানোন্নয়নের ওপর তিনি জোর দেন। সবচেয়ে বড় যে স্বপ্নটি আমরা সেদিন একসাথে দেখেছি তা হলো—বাংলাদেশ সার্ভেয়ার (আমিন) সমিতির নিজস্ব জমিতে একটি বহুতল ভবন নির্মাণ, যার রূপরেখাও তিনি সবার সামনে তুলে ধরেন।

সভাপতির সম্পূর্ণ বক্তব্যটি শুনুন:

পেছনের সারি থেকে মঞ্চ
পেছনের সারি থেকে মঞ্চের দৃশ্য

যারা দূর-দূরান্ত থেকে এসে এই মহাসম্মেলনকে সার্থক করেছেন, তাদের সবার প্রতি রইল আমাদের আন্তরিক কৃতজ্ঞতা। একসাথে কাজ করলে কোনো লক্ষ্যই যে অসম্ভব নয়, আজকের এই দিনটি তার সবচেয়ে বড় প্রমাণ। আসুন, আমাদের এই একতা ও পেশাদারিত্ব বজায় রেখে আমরা সামনের দিকে এগিয়ে যাই।


শুভেচ্ছান্তে,
ইসরাইল খান
অর্থ সম্পাদক
বাংলাদেশ সার্ভেয়ার (আমিন) সমিতি
ইমেইল: bangladeshsurveyorsamity@gmail.com
সমিতি লোগো
Previous Post Next Post